ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

কিস্তিতে ইডিএফ ঋণ পরিশোধের সুযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  7:18 PM

news image

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে তিনটি কিস্তিতে পুরো ঋণের দায় পরিশোধ করা যাবে। এতোদিন একবারে ঋণের সব অর্থ পরিশোধ করতে হতো। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জা‌রি ক‌রে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়ে‌ছে। নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের দায় আংশিকভাবে পরিশোধের সুযোগ পাবে রপ্তানিকারকরা। ঋণের মেয়াদকালে সর্বোচ্চ দু’বার আংশিক পরিশোধ করা যাবে।

অবশিষ্ট দায় ঋণের মেয়াদকালীন সময়ের মধ্যে একবারে পরিশোধ করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে। অর্থাৎ তিনটি কিস্তিতে ঋণের পুরো দায় পরিশোধ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে রপ্তানিকারকদের উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন করে থাকে। ইডিএফ ঋণের মেয়াদ ১৮০ দিন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই সময় আরও ৯০ দিন বাড়ানো যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতোদিন ইডিএফ ঋণের দায় একবারে পরিশোধ করতে হতো। এতে সমস্যায় পড়তে হতো রপ্তানিকারকদের। কারণ অনেক সময় রপ্তানি আয় এক সঙ্গে পাওয়া যায় না। আংশিক আসে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনায় রপ্তানি আয় পাওয়ার পরেই রপ্তানিকারকেরা আংশিকভাবে কিস্তিতে ইডিএফ এর দায় পরিশোধ করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম