ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কবে, জানালেন সেনাপ্রধান সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে ৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিছিন্ন

কিশোরী অপহরণের দায়ে সোনারগাঁওয়ে যুবলীগ নেতা আটক

#

নিজস্ব প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি, ২০২২,  4:08 PM

news image

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোরীকে অপহরণের দায়ে দেলোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।  আটককৃত ব্যক্তি দেলোয়ার হোসেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুন্ডা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।  সোমবার রাতে উপজেলার মাঝের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওই কিশোরীর মা সিপা বেগম বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। এবিষয়ে ওই তরুনীর মা সিপা বেগম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার এডভোকেট পরিচয় দানকারী মুহুরী আমির হোসেনের বাড়ীর ভাড়াটিয়া গত ৪ মাস আগে ঐ বাড়ীতে উঠেন তারা।

পরে বাড়ীওয়ালা আমীর হোসেন ও তার পরিচিত দেলোয়ার প্রায় তার বাসায় আসা যাওয়া করতো আর সেই সুযোগে গতকাল রাতে দেলোয়ার তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এসময় তিনি মেয়েকে বাসায় না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারেন দেলোয়ার তার মেয়েকে নিয়ে মাঝেরচর এলাকায় আত্মগোপনে আছেন।এসময় সোনারগাঁও থানা পুলিশের সহায়তায় তার মেয়েকে উদ্ধার করেন।এলাকাবাসী বলেন, দেলোয়ার হোসেন যুবলীগের নাম ভাঙ্গিয়ে মুহুরী আমির হোসেনের(বাড়ীওয়ালা) সেল্টারে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে।এ বিষয়ে সঠিক বিচার দাবী করেন তারা। এবিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ পিয়াল জানান,অপহরণকারী দেলোয়ারের কাছ থেকে সুমাইয়া আক্তারকে উদ্ধার করে, আসামী দেলোয়ারকে রাতেই আটক করে সোনারগাঁও থানায় পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম