ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৫,  3:22 PM

news image

আশুলিয়ার নিশ্চিন্তপুরে মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। ৫ বছর আগে শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। অভিযুক্ত শাবলু মাতব্বর কোন কাজ কর্ম না থাকা বাসায় সন্তানদের দেখাশুনা করতেন। স্ত্রী চাকরিতে চলে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করতেন তিনি। পরে ওই কিশোরী সৎ বাবার এ নির্যাতনের কথা তার মাকে জানায়। এ ঘটনায় বুধবার রাতে ওই মা তার স্বামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম