ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে অ্যাম্বুলেন্সে চালক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২২,  9:30 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে জীবন মিয়া (৩২) নামে এক অ্যাম্বুলেন্সচালককে গ্রেপ্তার করেছে সদর মডেল পুলিশ। কিশোরীকে অ্যাম্বুলেন্স করে উঠিয়ে নিয়ে ধর্ষণ করা হয় বলে থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে। গ্রেপ্তার হওয়া জীবন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার শাহবুদ্দিনের ছেলে। রোববার (০২ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরী (১৪) তার নানির সঙ্গে জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামে বসবাস করে। বর্তমানে নানি-নাতনি জেলা শহরের পশ্চিম মেড্ডায় পৃথক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। শনিবার (১ অক্টোবর) ভোরে পশ্চিম মেড্ডায় ওই কিশোরী বাসা থেকে বের হলে রাস্তায় তাকে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয় চালক জীবন। সেখান থেকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকায় এনে তাকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ওই এলাকায় অন্য একটি অভিযানে বের হয় সদর মডেল থানার উপপরিদর্শক ইব্রাহিম আকন্দ। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে পেয়ে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় জীবনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা হয় কিশোরীকে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ বলেন, আমি একটি চুরির মামলার বিষয়ে ওই এলাকায় গিয়েছিলাম। এ সময় ১৩ থেকে ১৪ বছরের তিন কিশোর আমাকে জানায়-একটি অ্যাম্বুলেন্সে করে একটি মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। পরে তাদের সহযোগিতায় প্রথমে অ্যাম্বুলেন্সচালককে আটক করি, পরে কিশোরীকে উদ্ধার করা হয়।তিনি আরও জানান, কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরই ধারণা করা হচ্ছিল তাকে যৌন নিপীড়ন করা হয়েছে। পরে সে জানায় অ্যাম্বুলেন্সচালক তাকে দুইবার ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও জানান কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। দুপুরে কিশোরীর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত অ্যাম্বুলেন্সচালককে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম