ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আহত ১০

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২২,  2:57 PM

news image

কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন আহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে ওই এলাকার দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সোমবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপি শহরের স্টেশন রোডে দলীয় অফিসের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সোমবার দুপুরে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা আটকে মিছিল করছিল। এ সময় তাদের রাস্তা ছাড়তে বলায় মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম