ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জে নিকলী হাওরে বজ্রপাতে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২,  11:25 AM

news image

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিকলী হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল জলিল (৪৫)। আহতরা হলেন, একই গ্রামের বাদল মিয়া ও দ্বীন ইসলাম। তারা সবাই হাওরে হাঁসের খামারে ছিলেন। জানা গেছে, রোববার (১০ এপ্রিল) গভীর রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। আনুমানিক ভোর ৪টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

এ সময় নিকলীর বোয়াল্লে হাওরে হাঁসের খামারে অবস্থান করছিলেন আব্দুল জলিল। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। পরে তাদের অবস্থা বেশি খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সালাউদ্দিন জানান, বজ্রপাতে আব্দুল জলিল নামে একজন ঘটনাস্থলেই মারা গেছে। আর দুজনকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, আহতদের অবস্থা বেশি খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম