ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কিশোরগঞ্জে নতুন করে ৮০ জনের করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:27 AM

news image

কিশোরগঞ্জে নতুন করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ৯টা পর্যন্ত) ৪৪০ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৮ জন, করিমগঞ্জে ৪ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ৭ জন, কটিয়াদিতে ৭ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ২৩ জন, বাজিতপুরে ১ জন, ইটনায় ৩ জন ও অষ্টগ্রামে ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২১৮ জন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরি রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদিকে ১ ফেব্রুয়ারি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর অন্য জেলার করোনা পজিটিভ পাওয়া গেছে ৩৩ জনের। এছাড়া কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে ৭ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনসহ মোট ৯৩ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ২২ জনের করোনা উপসর্গ পাওয়া গেছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন। সিভিল সার্জন আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৯৮৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৪১ জন, হোসেনপুরে ৩৭ জন, করিমগঞ্জে ২৮ জন, তাড়াইলে ১৬ জন, পাকুন্দিয়ায় ৩৭ জন, কটিয়াদিতে ৮৯ জন, কুলিয়ারচরে ৪২ জন, ভৈরবে ২৩২ জন, নিকলীতে ৯ জন, বাজিতপুরে ৫৩ জন, ইটনায় ১৭ জন, মিঠামইনে ১০ জন ও অষ্টগ্রামে ৫ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩ জন। আর হাসপাতাল আইসোলেশনে ১৩ জন রোগী রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম