ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কিম কার্দাশিয়ানকে ফিরে পেতে সাবেক স্বামীর আকুতি

#

বিনোদন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  6:14 PM

news image

চলতি বছরের ফেব্রুয়ারিতে র‌্যাপার স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের। এরপর কিমের সঙ্গে জড়িয়ে অন্যদের নাম নিয়ে গুঞ্জন শোনা গেলেও কেনিকে নিয়ে তেমন কোনো নতুন সম্পর্কের খবর নেই। এর মধ্যে সম্প্রতি এক কনসার্টে হাজারো মানুষের সামনেই নিজের ভালোবাসার মানুষটিকে ফিরে আসার আকুতি জানালেন কিমের সাবেক এই স্বামী। তার কথা শুনে মনে হলো-

ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করার আশাটা এখনো ছেড়ে দেননি। গত বৃহস্পতিবার রাতে 'ফ্রি ল্যারি হুভার বেনিফিট কনসার্ট'-এ কানাডিয়ান র‍্যাপার ড্রেকের সঙ্গে পারফর্ম করেন কেনি। সেখানেই সাবেক স্ত্রী কিম কার্দাশিয়ানের উদ্দেশে তিনি বলেন, ‘খুব শিগগিরই তুমি আমার কাছে চলে আসো!’ এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সাত বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন কিম কার্দাশিয়ান। কিন্তু কেনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি এখনো এটি মীমাংসা করার আশায় আছেন। তার ভাষ্য, ‘আমি বিচ্ছেদের কাগজপত্র দেখিনি, আমাদের তো বিচ্ছেদই হয়নি।’ তিনি দাবি করেন, ‘আমার সন্তানেরা তাদের মা-বাবাকে একত্রে দেখতে চায়। আমিও আমাদের দু’জনকে একসাথেই দেখতে চাই।’ এদিকে, নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন কিম কার্দাশিয়ান বলে শোনা যাচ্ছে। কমেডিয়ান পিট ডেভিডসনকে জড়িয়ে নানা কথা চাউর হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম