ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

#

বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  4:36 PM

news image

উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আর নেই। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘সুর সম্রাজ্ঞী’। তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্তা সংস্থা পিটিআই-কে খবরটি নিশ্চিত করেছেন লতার ছোটবোন গায়িকা ঊষা মঙ্গেশকর। গত জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর থেকে নানা সময়ে তার শারীরিক অবস্থার উন্নতি-অবনতির খবর মেলে। সর্বশেষ শনিবার আবার তাকে ভেন্টিলেশনের নেওয়া হয়। লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। সব মিলিয়ে ৩০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাদেশের ‘রক্তাক্ত বাংলা’ ছবিতেও গান করেছেন তিনি। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সংগীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে। তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম