ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ চুরি: ফের পেছাল মামলার তদন্ত প্রতিবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪,  11:49 AM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম স্বর্ণ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেন। এর আগে, চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি গত বছরের ২ সেপ্টেম্বর কর্মকর্তাদের নজরে আসে। মূলত হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে তখনই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর গত বছরের ৩ সেপ্টেম্বর কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা স্বর্ণের বার, অলংকারসহ মূল্যবান জিনিস এ গুদামে রাখা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম