ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

কাশ্মীর উত্তেজনায় টার্গেটে ইউটিউব চ্যানেল, ১৬টি বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৫,  2:54 PM

news image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। পেহেলগাম হামলা এবং ওই হামলা নিয়ে ভারতীয় প্রচারের পাল্টা প্রতিবেদন প্রকাশের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর জিও নিউজের। নয়াদিল্লি দাবি করেছে, নিষিদ্ধ করা ইউটিউব চ্যানেলগুলো ‘উসকানিমূলক ও সংবেদনশীল’ বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছিল, যা ভারতের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারত। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। প্রায় দুই দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের সবচেয়ে ভয়াবহ এ হামলা ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সেইসঙ্গে প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে। পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। এই অভিযোগে পেহেলগামে হামলার পরদিনই ভারত ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবাও স্থগিত করেছে ভারত। ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান। পাকিস্তান এই উদ্যোগকে স্বাগত জানালেও ভারতের দিক থেকে কোনো মন্তব্য আসেনি। এরই মধ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে গোলাগুলি এবং ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়ার তথ্য সামনে এলো। এদিকে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করার পর হঠাৎ করে ঝিলম নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ার কথা জানিয়েছে। বিষয়টি ঘিরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, নদীতে পানির প্রবাহ স্বাভাবিকই আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম