ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কাশিয়ানীতে ট্রাক-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২২,  10:29 AM

news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার গোপালপুরবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামের রায়দুল মোল্লার ছেলে মোটরসাইকেলের চালক মারুফ মোল্লা (১৮) ও রওশন মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী মফিজ মোল্লা (১৭)। আহত ব্যক্তি একই গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোটরসাইকেলের অপর আরোহী তরিক মোল্লা (১৮)। এসআই সিরাজুল ইসলাম জানান,

মোটরসাইকেলে করে তিন যুবক কাশিয়ানী উপজেলা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুরবাজার এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে ওই মোটরসাইকেলটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক মারুফ মোল্লা, আরোহী মফিজ মোল্লা ও তরিক মোল্লা গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইওয়ে পুলিশ লাশ দুটি রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া আহত তরিক মোল্লাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এখন পর্যন্ত ট্রাক ও মাইক্রোবাসটিকে জব্দ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম