ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  4:47 PM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে অসুস্থ হয়ে দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামামহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২)। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, দুই কয়েদিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল জানান, আজ সোমবার সকাল ৮টার দিকে কয়েদি খোকন বেপারী কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ পাঁচটি মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। গত ২০১৫ সালের ১০ মার্চ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, একই দিন কয়েদি আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে একই হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম