ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কাশিমপুরে বঙ্গবন্ধু'র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

#

২৬ আগস্ট, ২০২২,  10:23 PM

news image

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাশিমপুর মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শুক্রবার (২৬আগস্ট) সকাল ১০টায় গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রোপলিটন থানার কাশিমপুর মাঠে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন এর সভাপতিত্বে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মীর মোঃ আসাদুজ্জামান  তুলা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি। প্রধান অতিথি বলেন,

জাতির পিতা বঙ্গবন্ধু’র ঘটনাবহুল জীবন ও সংগ্রামের উপর আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্ব, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। বঙ্গবন্ধু’র নির্মম হত্যাকান্ডের বিচারের মধ্য দিয়ে বাঙালী জাতি আজ কলঙ্কমূক্ত হয়েছে। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড.আজমত উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগ গাজীপুর জেলা একাংশের সভাপতি ও গাজীপুর মহানগর ১নং আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. নুরুজ্জামান চিশতী, গাজীপুর সিটি করপোরেশনের ১-৬ নং ওর্য়াড এর সকল কাউন্সিলর ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ ।  অতিথিদের বক্তব্য প্রদান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম