ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কাশিমপুরে কারখানায় বিস্ফোরণে ২১ শ্রমিক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৩,  2:20 PM

news image

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক দগ্ধদের পরিচয় জানা যায়নি। তারা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।  সোমবার (১ মে) সকালে জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ওই কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনাতে আগুন নেভানো হয়। পরে দগ্ধ ও আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ২১ জনকে নিয়ে আসা হয়েছে। তবে তাদের কারো ব্যবস্থা গুরুতর না। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তারা আগুন নিভিয়ে ফেলে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম