ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাল বাংলাদেশের স্থলভাগে আঘাত হানতে পারে ‘হামুন’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৩,  10:38 AM

news image

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হামুন আগামী বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি পটুয়াখালী ও চট্টগ্রামের মাঝ দিয়ে উঠে আসবে স্থলভাগে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে। ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই এটি প্রথমে সর্বোচ্চ শক্তি সঞ্চয় করবে। এরপর এটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং শক্তি কিছুটা কমবে। বুধবার সন্ধ্যায় এটি বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসবে। বাংলাদেশের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের একটি অংশ স্থলভাগে আঘাত করবে। স্থলভাগে আঘাতের আরও পরে হামুন গভীর নিম্নচাপে রূপ নেবে।ইতোমধ্যে ঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ঘূর্ণিঝড় হামুন নামটি দিয়েছে ইরান। বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় বিষয়ক আঞ্চলিক সংস্থা-এসকাপ। এই অঞ্চলের মোট ১৩টি দেশের দেওয়া নাম নিয়ে তালিকা তৈরি করে সংস্থাটি। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে একেকটি ঝড়ের নামকরণ করা হয়। আর এবারের ঘূর্ণিঝড়টির নাম সেই তালিকা অনুসারেই করা হয়েছে। ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি এলে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এজন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌকা, ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম