ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কাল থেকে চট্টগ্রামে নগরীতে চলবে বাস

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২১,  2:39 PM

news image

জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম মহানগরীতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে চলবে অভ্যন্তরীণ সব রুটের বাস। শনিবার দুপুরে এই সিদ্ধান্ত নেয় পরিবহণ মালিক সমিতি। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলবে। সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিয়ে, রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে একটি পক্ষ। সে জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা  বলেন, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। কেউ প্রত্যাহার করলে এ বিষয়ে আমরা কিছু জানি না। এখনও কোনো সিদ্ধান্ত পায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম