ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

কাল থেকেই মিলবে কম দামে ভোজ্যতেল

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  8:14 PM

news image

বাজারে ভোক্তারা রোববার (৩ মার্চ) থেকেই ১৬৩ টাকা লিটার দরে ভোজ্যতেল কিনতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।শনিবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্ট্রেপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সম্প্রতি প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স। নতুন এ দাম শুক্রবার (১ মার্চ) থেকে কার্যকর হয়। কিন্তু বাজারে এখনও তেল আগের দামেই বিক্রি হচ্ছে- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, মিল থেকে বাজার পর্যন্ত নতুন মূল্যের প্রভাব পৌঁছাতে একটু সময় লাগে। মিল মালিকরা নিজেরাই জানিয়েছেন ১ তারিখ থেকে নতুন মূল্য কার্যকর করার কথা। ইনশাআল্লাহ রোববার থেকেই নতুন মূল্য অনুযায়ী বাজারে ভোক্তারা ভোজ্য তেল কিনতে পারবেন। আহসানুল ইসলাম টিটু আরও বলেন, রমজানে যেন কোনভাবেই ভোক্তাদের বেশি দামে নিত্যপণ্য কিনতে না হয় সেটাই আমাদের টার্গেট। প্রধানমন্ত্রীর নির্দেশ রমজান বা রমজানের বাইরেও সাধারণ ভোক্তারা নিত্যপণ্যের ব্যাপারে কোনো ব্যবসায়ী বা কোনো গোষ্ঠী কারও কাছে জিম্মি থাকতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম