ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কালীগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মেরদহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২২,  12:37 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ঈমান আলী (৩৬) ও একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে মিনজু আক্তার (১৯)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক জানান, নিহত দুজন রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পরে। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন তাদেরকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। এ খবর থানায় দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রী’র মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোন এক সময় তারা দু’জনে আত্মহত্যা করেছে। তবে ঠিক কি কারণে এ আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। তদন্তের পর ঘটনার আসল কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম