ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

কালীগঞ্জে নির্মাণাধীন ব্রীজের ছাদ ধসে নিহত-১, আহত-৫

#

তৈয়বুর রহমান

০৮ জুন, ২০২২,  1:22 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে নির্মানাধীন ব্রীজের ছাদ ধসে ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বক্তারপুর গ্রামের পুর্বপাড়া হুবুইদার নির্মানাধীন ব্রীজে। নিহত লেয়াকত আলী সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার নাগরোহ গ্রামের আঃ সামাদ ওরফে পোড়া মানিকের ছেলে। জয়দেবপুর ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার তাশারফ হোসেনের নেতৃত্বে ২টি ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ৯ টার দিকে লেয়াকতের লাশ উদ্ধার করেন।  সরজমিনে গিয়ে জানা যায়, ৪ দিন যাবৎ একই এলাকার সিরাজ, ফরিদ, আলম, সামসুল, নাঈম ও লেয়াকত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর পুর্বপাড়া হুবুইদার ব্রীজে কাজ করতে ছিল। মঙ্গলবার বিকেলে কাজকরা অবস্থায় ব্রীজের ছাদ ধসে নিচে পড়ে যায়। এসময় পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের লোক ও স্থানীয়দের সহযোগীতায় রাত সাড়ে ৯ টার দিকে লেয়াকত আলী’র লাশ উদ্ধার করেন।  স্থানীয়রা বলেন-নি¤œমানের যন্ত্রাংশ ব্যবহার ও কাঁদামাটির মাঝে ব্রীজের ছাদের সেন্টারিং করার কারণে এমনটি হয়েছে। তাদেরকে ুদ্রুত আইনের আওতায় আনা হোক।  বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক বলেন- বিষয়টি খুবই দুঃখ জনক। প্রত্যেকের উচিৎ কাজ করার পুর্বে সতর্কতার সাথে কাজ করা। খবর পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম