ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আজ শপথ নেবেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩ ব্যর্থ বৈঠক শেষে দুই পক্ষকে যে বার্তা দিলো পাকিস্তান বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩ শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা

কালীগঞ্জে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:38 AM

news image

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত ১১টার দিকে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় এক ছেলে শিশুকে (৪) এবং সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়াও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম