ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকসহ ৫ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  10:22 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাতান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে চন্দ্রা থেকে ওই ৪ যাত্রী কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পাঁচজনের মধ্য তিনজন পোশাকশ্রমিক, একজন ব্যবসায়ী এবং একজন অটোরিকশার চালক মারা গেছেন। উপজেলার মাকিষবাতান এলাকায় পৌঁছালে পিছনে থাকা কেপি পরিবহন বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে উল্টে যায়। এ সময় ওই অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে চলে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস নামে পরিবহনটি ওই অটোরিকশা ও যাত্রীদের ওপর দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশা থাকা দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা অবস্থায় রাতেই ওই তিনজন মারা যান। ইতিহাস পরিবহনটি আটক করা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাহাত বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম