ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কালিয়াকৈরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নারী শ্রমিককে হত্যাচেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  5:26 AM

news image

গাজীপুর কালিয়াকৈরে একটি টেক্সটাইল মিলে নারী শ্রমিকের পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর সখিপুরের রতনপুর এলাকায় একটি বাড়িতে একাই ভাড়া থাকেন ওই নারী। হাসপাতালে তার সঙ্গে থাকা বাড়িটির মালিক বলেন, আজ সকাল ৮টার দিকে টেক্সটাইল কারখানার নিরাপত্তাকর্মী তাদের বাড়িতে গিয়ে খবর দেয়, কারখানার ভেতরে সহকর্মীরা কম্প্রেসার মেশিন দিয়ে ওই নারীর পায়ুপথে বাতাস ঢুকিয়েছে। তাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। পরে স্বজনদের খবর দিলে তারা সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

তবে সেখানে তার অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দিপু খান নামে এক যুবক জানান, ওই টেক্সটাইল মিলে ফিনিশিং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। ভুক্তভোগী নারীর বরাতে ওই যুবক বলেন, শুক্রবার দিবাগত রাতে ডিউটি ছিল তার। কাজ শেষে আজ ভোরে যখন বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার অন্য সহকর্মীরা কম্প্রেসার মেশিন দিয়ে তাদের শরীরে লেগে থাকা সুতা পরিষ্কার করছিল। তখন ওই নারীকে তারা বলে তার গায়ের ময়লা পরিষ্কার করবে কি না। তখন তিনি তাদের জানান, সে দ্রুত বাসায় চলে যাবে, ময়লা পরিষ্কার করবে না। তখন তার তিন নারী সহকর্মী ও একজন পুরুষ মিলে তাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যেই একজন কম্প্রেসার মেশিন দিয়ে ওই নারীর পায়ুপথে বাতাস ঢোকায়। এতে সে তাৎক্ষণিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই নারীর স্বামী আবু বক্কর সিদ্দিক সখিপুরেই অন্য একটি বাড়িতে থাকেন। তিনি জানান, এ ঘটনায় তিনি মামলা দায়ের করবেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তি চান তিনি। এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি কালিয়াকৈর থানার ওসিকে জানানো হয়েছে। তিনি বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। আর ভুক্তভোগী নারীর অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে জরুরিভাবে অস্ত্রোপচার করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম