ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২২,  12:26 PM

news image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সকালের ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে নিহত ব্যাক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলো না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিলো। এক পর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান,  সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম