ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

#

১২ ডিসেম্বর, ২০২৪,  12:42 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তানভীর হোসেন সিংহাসন নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মৌচাক এলাকায় হানিফ স্প্রিং মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন সিহান (২৮) উপজেলার দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। তিনি উত্তরার একটি কারখানায় চাকরি করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা তানভীরকে ছুরিকাঘাত করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান। মৌচাক ফাঁড়ির পুলিশ এসআই সাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম