ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

কালিগঙ্গায় নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  4:57 PM

news image

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো-আজগর আলীর ছেলে জুনায়েদ ও আকবর আলীর ছেলে জামিল।তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।তাদের দুজনের বয়স আড়াই বছর। শিশু জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় এবং জামিলের বাবা আকবর আলী ঢাকার একটি পানের দোকানে কাজ করেন। তারা আপন দুই ভাই। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি দাদির সাথে স্থানীয় কালিগঙ্গা নদীর পাাড়ে একটি খেলার মাঠের পাশের বাড়ি থেকে দুধ আনতে যায়। এ সময় কোনো এক ফাঁকে তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তারা। পরে নদী থেকে দুজনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ দুটি স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম