ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক আর নেই

#

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  11:44 AM

news image

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এনআইসিইউতে নবজাতক কন্যা শিশুটি মারা যায়৷ বিষয়টি নিশ্চিন্ত করেছেন হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম। তিনি জানান, নবজাতকের মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে সে অনেক দুর্বল হয়ে পড়ে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যায় সে মারা যায়। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি কালভার্টের নিচে স্থানীয় পাহারাদারের কানে একটি শিশুর কান্না ভেসে আসছিল। কান্না শব্দে একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ ইদুর পোকামাকড় কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এ অবস্থায় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ খবরের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, নবজাতকটিকে খাল থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম