ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  1:05 PM

news image

রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস ও স্কুল-কলেজগামীদের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই বের হতে হয়েছে। রাজধানীর সব জায়গাতে একই রকম বৃষ্টি হচ্ছে না; তবে আকাশ মেঘে ভারী হয়ে রয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে আকাশে ভারী মেঘ নিয়ে ঢাকা আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। এমন অবস্থা আগামী ২৪ ঘণ্টায় বিরাজমান থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও। অধিদফতরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, রাজধানীতে যা বৃষ্টি হচ্ছে তা সামান্য। মেঘলা আকাশ আরও কিছু সময় থাকবে।

দুপুরের পর মেঘ কেটে যেতে পারে। নাজমুল হক আরও বলেন, ঢাকার আশপাশের জেলা যেমন নরসিংদী এবং মুন্সিগঞ্জে ভারী মেঘ আছে। এর প্রভাবে রাজধানীর আকাশও ভারী, আর সঙ্গে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বৃষ্টির পরিমাণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু দেশের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার, ময়মনসিংহে ২২ এবং বগুড়ায় ১৫, দিনাজপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এখনকার যে বৃষ্টি হয়েছে তার কারণ পশ্চিমা লঘুচাপ। এটা প্রাক-মৌসুমি বায়ুর সময়। এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা-ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়তে অস্থায়ীভাবে দমকাসহ ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। সারাদিনে তাপমাত্র ২ থেকে ৪ ডিগ্রি হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রও সামান্য হ্রাস পেতে পারে। আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম