ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপে স্পিডবোট ডুবি, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২২,  12:39 PM

news image

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে অন্তত ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বুধবার সকাল ৯টার দিকে স্পিডবোটটি ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন। সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, ‘আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে।’ হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল একই ঘাটে লাল বোট ডুবে প্রাণ হারায় ১৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম