ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯ বিদেশি আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম আশুরা কবে, জানা যাবে আজ হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

কালকিনির জনসভামঞ্চে শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:03 PM

news image

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের জনসভামঞ্চে উপস্থিত হন তিনি। এদিন দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক জনসভায় শেখ হাসিনা বক্তব্য দেন। সেখানে নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয়।’ উল্লেখ্য, ১৯৮১ সালে কালকিনির ভুরঘাটায় (মজিদ বাড়ী), ১৯৮৮ সালে কালকিনি পাইলট স্কুল মাঠে, ১৯৯১ সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে, ২০০১ সালে কালকিনির গোপালপুর-ভুরঘাটায় জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম