ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কালকিনিতে মাশরুম চাষে সৃস্টি হচ্ছে নতুন সম্ভাবনা

#

১৫ মার্চ, ২০২২,  8:39 PM

news image

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাশরুম চাষে এক নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। কামরুল হাসান নামের এক বেকার যুবক মাশরুমের খামার চালু করার পর থেকেই উপজেলার সর্বত্র এখন মাশরুম চাষ নিয়ে স্থানীয় কৃষক সহ বেকার যুবক যুবতিদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মাশরুম চাষ। ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঔষধি গুণ থাকায় উপজেলার অনেক পরিবার এখন মাশরুমকে নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভূক্ত করছে। ফলে দিন দিন এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে সরেজমিনে গিয়ে জানাগেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার আনোয়ার হোসেন চৌকিদারের ছেলে মোঃ কামরুল হাসান জীবন জীবীকার তাগিদে দীর্ঘদিন প্রবাসে থাকেন। সেখানে তিনি ঔষধিগুণ সমৃদ্ধ মাশরুমের ব্যাপক চাহিদা দেখতে পান। এতে উদ্বুদ্ধ হয়ে মাশরুম চাষের স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসে সে।

কিন্তু মাশরুম চাষের স্বপ্ন থাকলেও পরিবার ও স্থানীয়দের পরামর্শে প্রথমে মুরগির খামার করেন তিনি। মুরগির খামারে চরম লোকসানের কবলে পরতে হয় তাকে। তাই নিজের স্বপ্ন পূরন করতে মাশরুম চাষে মাগুরার ড্রিম মাশরুম প্রশিক্ষণ সেন্টারে ১০দিনের প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজ বাড়িতে একটি মাশরুমের খামার প্রতিষ্ঠা করেন। আর এখন নিজের খামারে মাশরুম চাষ করে স্বপ্ন পূরনের পাশাপাশি শত শত বেকার যুবকদের দেখাচ্ছেন বেকারত্ব ঘুঁচিয়ে  স্বাবলম্বী হওয়ার পথ। গ্রামবাসী হাবিবুর রহমান, মলি বেগম, কলেজ ছাত্র আসাদুজ্জামান, সুজন মোল্লা, শাওন চৌকিদার ও স্কুল ছাত্রী রুবি জানায়, তারা মাশরুম কিনে নিচ্ছেন এবং চাহিদা বেশি থাকায় তারাও এখান থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষের খামার গড়ে তুলবেন। আর সরকারী বেসরকারী ভাবে সহযোগিতা পেলে মাশরুম চাষ কালকিনিতে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে জানিয়েছে খামার মালিক মোঃ কামরুল হাসান। এব্যাপারে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস বলেন ‘ মাশরুম চাষে আগ্রহীদের ব্যাংক লোনের মাধ্যমে খামার প্রতিষ্ঠায় সহযোগিতা করা হলে অন্যান্য বেকার যুবক যুবতিরাও স্বাবলম্বী হতে পারবে  পোল্টি মুরগির খামার সহ বিভিন্ন খামার করে যেসব কৃষক এখন হতাশ হয়ে পরেছেন তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে মাশরুম চাষ। ঔষধিগুণ সমৃদ্ধ মাসরুম মানুষের উপকারী খাদ্য হওয়ায় দিন দিন দেশে বিদেশে এর ব্যাপক চাহিদাও রয়েছে। তাই স্বল্প পুঁজিতে খামার প্রতিষ্ঠা করে স্ববলম্বী হওয়া যায় বিধায় মাশরুম চাষ এখন বেকার যুবক যুবতিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম