ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  10:35 AM

news image

মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে কালকিনিতে বিরাজ করছে সাজ সাজ রব। উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে নেতাকর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত তারা।  কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। দলীয় সূত্রে জানা যায়, কালকিনিতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এছাড়া মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।শনিবার টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে কালকিনি আসবেন শেখ হাসিনা। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন।  মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ, জেলা পুলিশ নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করবেন। আশা করছি, জনসভাকে ঘিরে কোথায় কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। সে ব্যাপারে আমরা সবধরনের পদক্ষেপ নিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম