ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

কার হাতে উঠবে বিপিএলের এবারের শিরোপা

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  3:19 PM

news image

ফরচুন বরিশাল নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কে জিতবে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা? । দেখতে দেখতে শেষ হয়ে এলো বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর। চোখ ধাঁধানো সব খেলা দেখিয়ে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় মিরপুরে ম্যাচটি শুরু হবে। এবারের আসরে সবচেয়ে সফল দল সাকিব আল হাসানের বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচের ৭টিতে জিতেছে তারা। একটি পরিত্যক্ত হয়। প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় দলটি। অন্যদিতে কুমিল্লা ১০ ম্যাচের ৬টিতে জিতেছে। হেরেছে ৩টি, আর পরিত্যক্ত একটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। উল্লেখ্য, বিপিএলের আগের ৭ আসরের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। বরিশাল অবশ্য নিয়মিত নয়। তিন মৌসুম পর এবার বিপিএলে প্রত্যাবর্তন হয়েছে তাদের। এর আগে ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম