ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

কার্যতালিকা থেকে বাদ এনামুল বাছিরের জামিন আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  1:03 PM

news image

দুদক থেকে বরখাস্ত হওয়া দণ্ডপ্রাপ্ত আসামি এনামুল বাছিরের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সোমবার (৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঘুষ কেলেঙ্কারির এই মামলায় তার আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় হাইকোর্ট এ সিদ্ধান্ত জানায়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দুদক পরিচালক এনামুল বাছির ও বরখাস্ত হওয়ার পুলিশের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ওই বছরের ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে করে পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় দুদক। এ মামলায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এনামুল বাছিরকে ৮ বছর ও মিজানুর রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম