ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৫,  12:58 PM

news image

কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর। সুষ্ঠু পরিকল্পনা করে তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। সোমবার (২৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ড. সি আর আবরার বলেন, সমাজে সমতা আনার নিয়ামক হলো শিক্ষা। আর শিক্ষকতা পেশা হলো মহান ব্রত। তাই ছাত্রদের সাথে শিক্ষদের সুসম্পর্ক রেখে শিক্ষা কর্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি। সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি নির্ভর পদ্ধতি নিয়ে আসার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, সবচেয়ে বড় কাজ হলো সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভজ্ঞি পরিবর্তন করা। এসময় তিনি টেকনিক্যাল শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপর জোর দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম