ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

কারামুক্ত হলেন সেই সুইডেন আসলাম

#

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  11:30 AM

news image

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে কারাগার থেকে মুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে ৯টি হত্যা মামলা বলে জানা গেছে কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০। তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে ছিলেন। মঙ্গলবার তার জামিনের কাগজ কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেয়া হয়। শেখ আসলাম চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা এক কিশোরকে গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর থেকে আলোচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে একের পর এক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে দেশ ছেড়ে পাড়ি জমান ইউরোপে। ওই সময় সুইডেনে কিছুদিন অবস্থানের পর সেখান থেকে ফিরে আসলে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম