ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৩,  3:00 PM

news image

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন যে আইনটি করা হচ্ছে, সেটিতে মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির ক্ষেত্রে কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হবে। সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। অনাদায়ে ৩ থেকে ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি রহিতকরণ এবং হেফাজতকরণ রেখে আমরা ‌‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করছি। অনেকগুলো ধারা পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে যে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাগুলো রয়েছে, সেগুলোর কার্যক্রম নতুন আইনের অধীনে চলবে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশন বসবে, ইনশাআল্লাহ তখন আইনটি সংসদে উপস্থাপন এবং পাস করা হবে। আইনমন্ত্রী আরও বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইন হলে ডিজিটাল নিরাপত্তা আইন আর থাকবে না। এর আগে, সকালে মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম