ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

কারসাজি বন্ধে ক্রয়-বিক্রির রসিদ রাখার আহ্বান প্রতিমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৪,  8:01 PM

news image

পণ্যের দাম বাড়ানোর পেছনে কারসাজিকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে যে কোনো পর্যায়ে ক্রয়-বিক্রয় রসিদ রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার (১১ মার্চ) রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে শান্তিনগর বাজার পরিদর্শনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে লেবু, শসা ও বেগুনের দাম বাড়িয়েছে অনেক ব্যবসায়ী। তবে হাত বদলের পর কীভাবে কোন বাজার থেকে পণ্যের দাম বাড়ছে এমন তথ্য যাচাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর বাজারে অভিযান পরিচালনা করা হবে। এসময় পণ্যের দাম বাড়ানোর পেছনে কারসাজিকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে যে কোনো পর্যায়ে ক্রয়-বিক্রয় রসিদ রাখার আহ্বান করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থার কারণে রমজানের পণ্যের দাম বেড়েছে। মঙ্গলবার বাজার কমিটিগুলোকে চিঠি দেয়া হবে। সঠিক তথ্য না দিলে বাজার কমিটি বিলুপ্ত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম