ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন সুপ্রিম কোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  3:56 PM

news image

বনানীর রেইনট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় করা মামলার রায় ও রায়ের পর্যবেক্ষণ দেওয়া বিচারক কামরুন্নাহারের বিচারিক (ফৌজদারি) ক্ষমতা কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার এ রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালত সূত্র এ খবর নিশ্চিত করেছেন। এর আগে আজ আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চান বিচারক কামরুন্নাহার। ওই জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার সকালে তাকে আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে আপিল বিভাগে হাজির হন তিনি। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে তার বিষয়ে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আপিল বিভাগ থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেওয়া হয়। প্রসঙ্গত, ধর্ষণ মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও একজন আসামিকে জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম