ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

কামরাঙ্গীরচরে গণপিটুনীতে দুই যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৫,  10:47 AM

news image

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনীতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় এক ব্যবসায়ী স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সম্প্রতি মামলাটি তুলে নিতে ওই ব্যবসায়ীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতে ৪-৫ জনের একটি দল সিলেটিয়া বাজার এলাকায় এসে ওই ব্যবসায়ীকে আবারও হুমকি দিতে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘিরে ফেলে মারধর করে। ঘটনাস্থলেই মাসুদ নামে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। অপরজন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। নিহত নাদিম লালবাগ শহিদ নগর এলাকার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিদর্শক লুৎফর রহমান আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনা সম্পর্কে যা জানা গেছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে যে, অন্য কোনো কারণ ছিল কিনা। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম