ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২,  11:46 AM

news image

মেহেরপুর সদরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ট্রাকচালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী নাগডেমরা গ্রামের ফারুক হোসেন (৪২)। স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান,

আজ বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালক ও তার সহকারীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. দ্বারা বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা রয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম