ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ দেশে ‘নতুন ব্যাংক’ খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা: প্রথমবারের মতো কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের কর্মীসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  12:32 PM

news image

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের দুই কর্মকর্তাসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দূতাবাসের প্রবেশপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রুশ ও তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘কাবুলের কূটনৈতিক মিশনের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে রুশ দূতাবাসের দুই কর্মকর্তাসহ চার আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।’ বিবিসি জানায়, ২০২১ সালের আগস্টে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর এটিই প্রথম কোনো বিদেশি মিশনে হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের প্রবেশপথে অজ্ঞাত জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এই বিস্ফোরণের ঘটনা ঘটায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম