ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কাপ্তাইয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০২১,  10:05 PM

news image

রাঙামাটি কাপ্তাই বড়ইছড়ি ২৪ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বড়ইছড়ি বিভিন্ন সড়ক  প্রদক্ষিণও পতাকা র‌্যালী অনুষ্ঠিত হয়। ১ ডিসেম্বর (বুধবার) সকালে বড়ইছড়ি ২৪ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুটেন্ট (কোম্পানি কমান্ডার) ইসমাইল হোসেনের নেতৃত্বে র‌্যালী টি অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তাৎপর্যময় বছরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন। এ উপলক্ষে আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুটেন্ট (কোম্পানি কমান্ডার) ইসমাইল হোসেন বলেন,  মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদেরসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শত শত সদস্যগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম