ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কাপাসিয়া সোনালী ব্যাংকের নতুন ডিএমডি মো. কামরুজ্জামান

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২১,  6:09 PM

news image

কাপাসিয়া উপজেলার কৃতী জনতা ব্যাংক লি.জিএম মো.কামরুজ্জামান খান, সোনালী ব্যাংক লি. নতুন উপ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি  পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রমালিকানা বাণিজ্যিক ব্যাংক শাখার  ১ নভেম্বর পত্রে এ তথ্য জানাযায়।

তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংক লিমিটেড এ প্রবেশনারী অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ তিনি জিএম হিসাবে একই ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় গত ১ নভেম্বর ২০২১ সালে সোনালী ব্যাংক লিমিটেড এর ডিএমডি হিসেবে পদোন্নতি পান।তিনি গাজীপুর জেলার  কাপাসিয়া উপজেলার, আড়াল গ্রামের মৃত মোহাম্মদ আলী খান এর  তৃতীয় সন্তান।তিনি আড়াল জি এল স্কুল থেকে  নিন্ম মধ্যমিক,সিদ্বেশ্বরী  বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। ব্যক্তি জীবনে তিনি ২ কন্য সন্তানের জনক। তার পদোন্নতিতে জনতা ব্যাংক লিঃ, সোনালী ব্যাংক লিঃ এবং গাজীপুরবাসী আনন্দিত। সৎ নিষ্ঠাবান ও বিচক্ষণ অফিসার হিসেবে তিনি সকলের কাছে বেশ পরিচিত। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম