ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  5:19 PM

news image

ঐতিহ্য ও গৌরবের ৩৫ বছর পূর্তি এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২৯ এপ্রিল, শুক্রবার ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  কাপাসিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতা মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক  সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সনজিব কুমার দাস, অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, শিক্ষক নেতা আশরাফুল আলম, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি শেখ মঞ্জুর হোসেন মিলন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মজিবুর রহমান মিলন, আকরাম হোসাইন হিরন, মজিবুর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল কাইয়ূম, এস এম লবিব প্রমূখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আসাদুল্লাহ্ মাসুম। অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও শিক্ষক,ব্যবসায়ী ও পত্রিকার হকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম