ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

কাপাসিয়ায় শীতলক্ষ্যায় নৌকা ডুবি নিখোঁজের ২৭ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  1:02 PM

news image

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর আকলিমা আক্তার (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আকলিমা আক্তার উপজেলা দূর্গাপুর ইউনিয়নের বাড়ইগাও গ্রামের মৃত আয়েস আলীর স্ত্রী। সে তিন সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানাযায়, আকলিমা আত্মীয়র বাড়িতে বেড়ানোর জন্য পার্শ্ববর্তী জেলা নরসিংদীর লাখপুরে যাওয়ার পথে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন আরো সাত জন যাত্রীর সাথে নৌকা দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় মাঝপথে অবৈধ বালুবাহী ট্রলারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে  অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও  নিখোঁজ রয়ে যায় আকলিমা নামের এক নারী। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও  টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার অভিযান অব্যাহত রাখলে বুধবার বিকালে তারাগঞ্জ বাজার সংলগ্ন থেকে অবশেষে ২৭ ঘণ্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম