ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

কাপাসিয়ায় লাইট হাউজ সুখী জীবন প্রকল্পের এডভোকেসি মিটিং অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  9:45 PM

news image

লাইট হাউজ সুখী জীবন প্রকল্পের উদ্যোগে  ইউএসএআইডি সহযোগিতা গাজীপুর কাপাসিয়া উপজেলায় এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুল রহিমের সভাপতিত্বে  আলোচনা করেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো.হারুন অর রশীদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল  বারি, প্রজেক্ট অপারেশন  অফিসার জান্নাতুল ফেরদৌস খান,

এ্যাডভোকেসি এন্ড কমিউকেশন্স প্রজেক্ট অফিসার কায়কোবাদ হোসেন ,উপজেলা সহকারী  মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্র্যাকের এরিয়া ম্যানেজার জান্নাতুল ফেরদৌস,সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মোস্তাফিজুর রহমান,  সাংবাদিক নূরুল আমীন সিকদার, নার্সিং অফিসার নাজমা সুলতানা  প্রমুখ। সভায়  যৌন ও প্রজনন, যুব ও কিশোর কিশোরী প্রজনন,ঝুঁকিপূর্ন  ও অধিক ঝুঁকিপূর্ণ কিশোর কিশোরী, মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে লিঙ্গ সমতা,বাল্য বিবাহ বিষয়ে আলোচনা হয়।  কর্মসূচীর লক্ষ্য সামাজিক পরিবেশ তৈরি যেখানে যুব ও কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং সেবা গ্রহণে উৎসাহিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম