ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

কাপাসিয়ায় মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২২,  3:18 PM

news image

কাপাসিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চ্যুয়ালে মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা  সিমিন হোসেন রিমি এমপি।এসময় মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের দুর্লভ আলোকচিত্র ও স্বাধীনতা সংগ্রামের নোটবুক প্রদর্শন করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি )রুবাইয়া ইয়াসমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম