ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস রেলে জ্বালানি সরবরাহ কমেছে, মজুদ তেল দিয়ে ট্রেন চলবে ১৫-২০ দিন সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল সপ্তাহে ২ দিন হোম অফিসের পরিপত্র নিয়ে যা জানাল মন্ত্রণালয়

কাপাসিয়ায় বাবা-মা হারা এতিমের পাশে দাঁড়ালো সম্প্রীতি টোক

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:56 AM

news image

ছয়মাসের ব্যবধানে বাবা মা হারা এতিম পাঁচ শিশু কিশোরের পাশে দাঁড়িয়েছে সম্প্রীতি টোক, প্রবাসী, এলাকাবাসী ও টোক পেশাজীবী পরিষদ। শুক্রবার দুপুরে কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের প্রয়াত মজিবুর রহমানের পরিবারের এতিমদের মাঝে একটি অটোরিক্সা, চুক্তিভিত্তিক ২৫ শতাংশ জমি (৭৫ হাজার টাকায় রেয়ান বাবদ) সাবমারসিবল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করে দেয়া হয় উপকারভোগি পরিবারের সদস্যরা হলেন, সাদিয়া, মোজাম্মেল, মোশারফ, রাজিয়া ও মোবারক। পরিবারের সদস্য মোজাম্মেল বলেন, আমরা প্রায় তিন লক্ষ টাকার সুবিধা পেয়েছি। দু:সময়ে আমাদের অনেক উপকার হইছে।

টোক মানবতার ঘরের প্রতিষ্ঠাতা উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সুমন রানার সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম, এন এস স্পো‌র্টিং ক্লাবের সভাপ‌তিআল আমিন শেখ, টোক ইউ‌নিয়ন চাক‌রিজী‌বি প‌রিষদের সভাপতি ছিদ্দিকুর রহমান, সম্প্রী‌তির টোকের সমন্বয় সজল প্রধান,টিএসডি সভাপতি নুরুজ্জামান হুমায়ুন, ইশার পক্ষে সাইফুল্লাহ লবিব, কেন্দুয়াব লিজেন্ড ক্লাবের পক্ষ আসাদুল্লাহ মাসুম, ইউপি সদস্য মোঃ কবির হোসেন, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য এমিলি  আক্তার বাঁধনের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাফিজ উদ্দিন সহ শিক্ষক ছাত্রছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এন এস স্পো‌র্টিং কার্যালয়ের মিলাদ মাহফিল শেষে মৃত ম‌জিদ ও মৃত রা‌বিয়ার ৫ এ‌তিম সন্তানদ সাদিয়া, মোজাম্মেল রা‌জিয়া, মোশারফ, শারী‌রিক প্রতিবন্ধী মোবারক তাদের মাঝে এসব জিনিস  হস্তান্তর করা হয় । টোক মানবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দিন ও সম্প্রীতি টোক সমন্বয়ক সজল প্রধান বলেন, প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় একটি পরিবার যাতে আলোর মুখ দেখতে পারে সেই জন্য আমরা এই ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছি। বিত্তবান মানুষ যাতে সব সময় অসহায় মানুষের পাশে দাড়ায় চেষ্টা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম