ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কাপাসিয়ায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

#

১৬ আগস্ট, ২০২৩,  12:07 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কাপাসিয়ায় উপজেলা আওয়ামীলীগে আয়োজনে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল,জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট)দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসমাবেশ শেষে গণভোজের খাবার বিতরণ করা হয় । উপজেলা আওয়ামী সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সঞ্চালনা জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মো: আমানত হোসেন খান,উপজলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নেতা রেজাউল রহমান লস্কর মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস-চেয়ারম্যান  রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান , সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন ফকির, কৃষক লীগের সাধারন সম্পাদক জকির হোসেন বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান প্রমুখ । উপজেলা নেতৃবৃন্দ সহ ১১ ইউনিয়নের আওয়ামী লীগে ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । তাছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে মুক্তিযোদ্ধা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ,দোয়া ও যুব ঋণ বিতরণ করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাত নূর মৌসুমী ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম